আটককৃত আসামিরা হলেন, মোঃ জাহেদ হোসেন (৩৭), পিতা-মৃত মোহাম্মদ হোসেন, সাং-উনছিপ্রাং, ০৩নং ওয়ার্ড এবং। এলেম বাহার (৪৫), স্বামী-আব্দুল আজিজ, পিতা-সুরমা আহাম্মদ, মাতা-আসিমা খাতুন, সাং-পূর্ব মহেশখালীয়া পাড়া, ০৮নং ওয়ার্ড, উভয়ের হোয়াইক্যং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়।
এছাড়াও আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই আরো দুইজন মাদক কারবারী পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তিদ্বয় স্বীকার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা এবং পলাতক মাদক কারবারীরা দীর্ঘ দিন যাবৎ পরষ্পর যোগসাজসে নানাবিধ অভিনব পন্থা অবলম্বন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবার ব্যবসা করে আসছে। মাদকদ্রব্য ইয়াবা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে স্থানীয় এলাকায় বিক্রয়ের পাশাপাশি তারা আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে আসছিল বলে জানায়।
