টেকনাফ আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত


 টেকনাফ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নুরুল বশরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদের সঞ্চালনায় আলোচনা সভায়, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নুরুল বশর বলেন “১৯৭১ সালের পরাজিত শক্তি ঘাতকচক্র জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। কিন্তু এ উন্নয়নকে বাধাগ্রস্থ্য করতে দেশী বিদেশী চক্র আবারও নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে, অপশক্তির এ অপতৎপরতা ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

https://about.me/teknaftv.com

নবীনতর পূর্বতন